৩০ মার্চ, ২০২২ ১১:৫৮ এএম

করোনায় চিকিৎসকদের ভূমিকা কুর্নিশ পাওয়ার মতো: বিএসএমএমইউ ভিসি

করোনায় চিকিৎসকদের ভূমিকা কুর্নিশ পাওয়ার মতো: বিএসএমএমইউ ভিসি
করোনার সময় যখন সন্তানরা মা-বাবাকে বনে ফেলে দিয়েছে তখন চিকিৎসকরা সেখান থেকে তুলে বুকে টেনে নিয়েছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করায় চিকিৎসকরা দেশের মানুষের কাছে কুর্নিশ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

আজ বুধবার (৩০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে সাইকিয়াট্রিস্ট বিভাগ কর্তৃক আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার সময় যখন সন্তানরা মা-বাবাকে বনে ফেলে দিয়েছে তখন চিকিৎসকরা সেখান থেকে তুলে বুকে টেনে নিয়েছেন। নিজের জীবনবাজি রেখে তারা চিকিৎসাসেবা দিয়েছেন। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে প্রায় ২০০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, আমাদের এমন মানের বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া উচিত, রোগীরা যেন দেশের ভিতরেই উন্নতমানের চিকিৱসা সেবা পেতে পারেন। চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়ার কথা না ভাবেন। এটি হবে চিকিৎসকদের বড় অর্জন।

কর্মশালায় তিনি বলেন, আমাদের ব্যস্ততম জীবনে অনেকেরই মানসিক সমস্যা রয়েছে। খোঁজ করলে দেখা যাবে এর সংখ্যা কম নয়। দেশের বাহিরে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্ব অনেক বেশি। এ ছাড়া পেইন ক্লিনিক, ডেন্টিস্টদের বাহিরের দেশে ব্যাপক চাহিদা রয়েছে। তাই এসব বিষয়ে গুরুত্ব দিয়ে পড়াশুনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সাইকিয়াট্রিস্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মেহজাবিন মোর্শেদের সভাপতিত্বে বিভাগের ফ্যাকাল্টি মেম্বারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত