২৮ মার্চ, ২০২২ ০৪:৪৪ পিএম

স্বাস্থ্যের ১৪ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদায়ন

স্বাস্থ্যের ১৪ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদায়ন
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা  হলো বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। ছবি; সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ১৪ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখার ১৬.০৩.২০২২ তারিখের ৫৯.০০.০০০০.১১০.১২.০৮৮.২১-২৯৩ সংখ্যক প্রজ্ঞাপণমূলে সহকারী পরিচালক/সিনিয়র স্কেল (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি প্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ হতে গৃহীত হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা  হলো বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক