২১ মার্চ, ২০২২ ১১:১৪ এএম

একদিনে টিকা নিলেন ১০ লাখ মানুষ

একদিনে টিকা নিলেন ১০ লাখ মানুষ
শনিবার (১৯ মার্চ) পর্যন্ত দেশে ২২ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ২৬০ ডোজ টিকা প্রদান করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১০ লাখ ৪০ হাজার ৪৩৯ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। তাদের মধ্যে এক লাখ চার হাজার ৪১৭ জন প্রথম ডোজ, পাঁচ লাখ ৮৫ হাজার ১৭০ জন দ্বিতীয় ডোজ এবং তিন লাখ ৫০ হাজার ৮৫২ জন বুস্টার ডোজ টিকা নিয়েছেন।

গতকাল রোববার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারের চলমান টিকাদান কর্মসূচির আওতায় শনিবার (১৯ মার্চ) পর্যন্ত দেশে ২২ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ২৬০ ডোজ টিকা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নেওয়া ১২ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ২৬০ জন, দ্বিতীয় ডোজ নেওয়া ৯ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৯৬ জন এবং বুস্টার ডোজ নেওয়া ৬১ লাখ ৬৩ হাজার ৮৯৮ জন। 

২০২১ সালের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক