১৮ মার্চ, ২০২২ ০৭:৪৬ পিএম

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিএসএমএমইউর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা যাবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার

তিনি বলেন, ‘একটু আগে ডিপ্লোমা-এমফিল কোর্সের ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল ও বিকেল মোট দুই শিফটে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিএসএমএমইউর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা যাবে।’

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার ২১৯ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে ১৫৬২ জন, সার্জারি অনুষদে ৩৫৪৩ জন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৫৬৬ জন, ডেন্টাল অনুষদে ১৭৩ জন, প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদে ৬০৮ জন ও শিশু অনুষদে ৭৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।

►ফলাফল দেখতে এই লিংকে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক