১৮ মার্চ, ২০২২ ০৯:৫৯ পিএম

এমবিবিএস ফাইনাল প্রফের পরীক্ষা মে মাসে: ঢাবি ডিন

এমবিবিএস ফাইনাল প্রফের পরীক্ষা মে মাসে: ঢাবি ডিন
পরিস্থিতি ঠিক থাকলে আগামী মে মাসে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।

আজ শুক্রবার (১৮ মার্চ) রাতে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন তিনি।

ডা. শাহরিয়ার নবী বলেন, ‘এমবিবিএস ফাইনাল প্রফের পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে। এছাড়া আর কোনো শিডিউল ও সুযোগ নেই। কিছুদিন পরই রোযা শুরু হবে। এরপর একমাস সময় পাবে শিক্ষার্থীরা। আশা করি, যথাসময়ে পরীক্ষা শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী পরিস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে তারিখ পরিবর্তন হবে। এ ছাড়া মে মাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনার মধ্যে পরীক্ষা নিতে নিতে আমাদের সিস্টেম অনেকটা গুছিয়ে নিয়েছি। মেডিকেল শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক দূর এগিয়ে গেছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক