০৪ মার্চ, ২০২২ ০২:১৬ পিএম

চলতি মাস থেকেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

চলতি মাস থেকেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী
আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আবারও সশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শুক্রবার (৪ মার্চ) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। যারা কোনো কারণে শ্রেণিকক্ষে আসতে পারছে না, তারা হয়তো অ্যাসাইনমেন্ট কার্যক্রমের আওতায় থাকবে। যেখানে দরকার মনে হবে, সেখানেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

মেডিক্যাল ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

তিনি বলেন, বিএমডিসির প্রধান ও স্বাস্থ্য শিক্ষা সচিবের সাথে এ বিষয়ে আলাপ করেছি। বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন তারা। প্রয়োজনে আবারও তাদের সাথে কথা বলবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা নেওয়া সব প্রতিষ্ঠানেই এই নীতি অনুসরণ করা উচিত।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে দুই ধাপে দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। প্রথমে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানলো বন্ধ ছিল এবং গত বছরের ১২ সেপ্টেম্বর আবারও আংশিকভাবে চালু হয়।দ্বিতীয় ধাপে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেয় সরকার। সবশেষ গত ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক