২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:১৭ পিএম

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন চলবে সোমবার পর্যন্ত

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন চলবে সোমবার পর্যন্ত
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা।

মেডিভয়েস রিপোর্টড: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইনের সময় আরও দুই দিন বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ধিত সময় অনুযায়ী এই ক্যাম্পইন চলবে আগামী সোমবার পর্যন্ত।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা।

তিনি বলেন, মানুষের বিপুল আগ্রহ দেখে গণটিকার মেয়াদ আরো দুদিন বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মীরজাদী সেব্রিনা বলেন, ‘এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার অনেকটাই পূরণ হয়েছে। আমি বলব, কর্মসূচি সফল হয়েছে। টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে পারব।’

শনিবার সকাল থেকে সারা দেশে ২৮ হাজার বুথে করোনার টিকা দেওয়া হয়েছে। এ কাজে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মী ছাড়াও বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী যুক্ত ছিলেন। মোট ১ লাখ ৪২ হাজার মানুষ টিকার কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক