ইউএই-গামীদের বিমানবন্দরে থাকছে না করোনা টেস্টের বাধ্যবাধকতা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে করোনা টেস্টের বাধ্যতাবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমানের জারি করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’
গত বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সম্মতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এর পর ওই বছরে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে তা কার্যকর হয়। বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে খরচ ছিল ১ হাজার ৬০০ টাকা।
সেদিন সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেছিলেন, শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাগারে প্রতি ঘণ্টায় এক হাজারজনের নমুনা পরীক্ষা করানো যাবে। এই পরীক্ষার জন্য ১ হাজার ৬০০ টাকা করে নেওয়া হবে। বিমানবন্দরে পরীক্ষাগারটিতে ছয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। তারা এখন একটি ইউনিট হিসেবে কাজ করবে। সবাই সমপরিমাণ যাত্রীর করোনা পরীক্ষা করার সুযোগ পাবে। এ বিষয়ে একটি তত্ত্বাবধায়ক কমিটি করা হয়েছে, তারা পুরো প্রক্রিয়া সমন্বয় করবে।
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
১৩ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৫ মে, ২০২২
-
২২ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২১
-
২৭ নভেম্বর, ২০২০
-
০৬ নভেম্বর, ২০২০
-
১৬ অক্টোবর, ২০২০
-
১৬ জুলাই, ২০২০
-
০৪ জুলাই, ২০২০