এবার আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বিরল সংক্রামক রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।
খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, আক্রান্ত নারীর বয়স ২৯ বছর। তিনি এসেছেন আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের পূর্ব প্রস্তুতি জোরালো থাকায় আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত সম্ভব হয়েছে। কারণ, বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছিল।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজনদের শনাক্তের ব্যবস্থা নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে কারিগরি উপদেষ্টা দল রোগ শনাক্তকরণ, রোগীর যথাযথ চিকিৎসা ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য দিক-নির্দেশনা দিয়েছে।
এর আগে প্রাথমিকভাবে মধ্য ও পশ্চিম আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মাঙ্কিপক্স দেখা যায়। তারপর তা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, মাঙ্কিপক্স প্রতিরোধের বিষয়ে ডব্লিওএইচও জানায়, মাঙ্কিপক্সের টিকা আছে। কিন্তু সেটা তুলনামূলক নতুন এবং সব জায়গায় পাওয়া যায় না। যদিও ডব্লিউএইচও কর্মকর্তারা জানিয়েছেন, তারা টিকা আরও সহজলভ্য করতে কাজ করছেন। তবে সবার জন্য টিকার প্রয়োজন নেই বলে মত ডব্লিউএইচও বিশেষজ্ঞ ডা. মারিয়া ফন কেরখোভের। তিনি বলেন, ‘‘এ রোগ শুধুমাত্র ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমে ছড়ায়।”
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র
ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র
ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ