২৪ মে, ২০২২ ০৮:৪০ পিএম

সোহরাওয়ার্দীর ভাইস প্রিন্সিপাল হলেন অধ্যাপক ডা. মুস্তাফিজ

সোহরাওয়ার্দীর ভাইস প্রিন্সিপাল হলেন অধ্যাপক ডা. মুস্তাফিজ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা সার্ভিসে কর্মরত এক কর্মকর্তকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৪ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পার-১ অধিশাখা) মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিয়মিত অধ্যাপক (সার্জারি) ডা. মো. মুস্তাফিজুর রহমানকে (কোড-৪৬৬৫) ভাইস প্রিন্সিপাল পদে (আইডি নম্বর: ৪১৬১২) পদায়ন এবং একই সাথে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক (জেনারেল সার্জারি) পদে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার), স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার), অধিদপ্তরের সকল অধ্যক্ষ/পরিচালক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল বিভাগে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত