২২ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পিএম

ইউএই-গামীদের বিমানবন্দরে থাকছে না করোনা টেস্টের বাধ্যবাধকতা

ইউএই-গামীদের বিমানবন্দরে থাকছে না করোনা টেস্টের বাধ্যবাধকতা
নির্দেশনায় বলা হয়, ‘আজ সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’ ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে করোনা টেস্টের বাধ্যতাবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমানের জারি করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএই-গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’

গত বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সম্মতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এর পর ওই বছরে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে তা কার্যকর হয়। বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে খরচ ছিল ১ হাজার ৬০০ টাকা।

সেদিন সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেছিলেন, শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাগারে প্রতি ঘণ্টায় এক হাজারজনের নমুনা পরীক্ষা করানো যাবে। এই পরীক্ষার জন্য ১ হাজার ৬০০ টাকা করে নেওয়া হবে। বিমানবন্দরে পরীক্ষাগারটিতে ছয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। তারা এখন একটি ইউনিট হিসেবে কাজ করবে। সবাই সমপরিমাণ যাত্রীর করোনা পরীক্ষা করার সুযোগ পাবে। এ বিষয়ে একটি তত্ত্বাবধায়ক কমিটি করা হয়েছে, তারা পুরো প্রক্রিয়া সমন্বয় করবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সংযুক্ত আরব আমিরাত
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক