করোনায় আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৯৫ বছর বয়সী রানী হালকা উপসর্গে ভুগছেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রানি আজ কোভিড পজেটিভ হয়েছেন। হালকা ঠান্ডার মতো উপসর্গ অনুভব করছেন তিনি। আগামী সপ্তাহে হালকা দায়িত্ব পালন করবেন তিনি। তিনি ডাক্তারি পর্যবক্ষণে থাকবেন এবং তাদের নির্দেশনা মেনে চলবেন।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস (৭৩)।
প্যালেসের একটি সূত্র বলেছে, করোনায় আক্রান্ত হওয়ার কয়েক দিন আগে রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ জানুয়ারি উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে করোনাভাইরাসের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন রানি এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ। লকডাউনের পর থেকে প্রাসাদেই অবস্থান করছিলেন তারা।
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী