০৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৫৯ পিএম

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও টিকাদান শুরু হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়।

টিকা কার্যক্রমের সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আজ দুই মাদ্রাসার ৭০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। আর এর বেশি বয়সীদের দেয়া হচ্ছে সিনোভ্যাক। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা নিচ্ছেন শিক্ষার্থীরা। ধারাবাহিকভাবে এই কর্মসূচি শুরু হবে সারা দেশেই।’

কওমি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে আজ মাদ্রাসায় টিকা কার্যক্রম শুরু হলো। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সব কওমি মাদ্রাসায় টিকা দেয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে। এ জন্য সারা দেশের কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।’

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) জানিয়েছে, দেশে কওমি মাদ্রাসা রয়েছে ১৫ হাজার। শিক্ষার্থী রয়েছে ৩০ থেকে ৪০ লাখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক