০৬ ফেব্রুয়ারী, ২০২২ ০১:২৮ পিএম

বিএসএমএমইউর দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়োগ

বিএসএমএমইউর দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়োগ
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেট সভায় এ নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে অব্যাহত রাখার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় ৮০০ জন কর্মচারীকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সকল কর্মচারী ভিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্ঠি মুখ করেছেন। এ নিয়োগের পর অনেক কর্মচারী খুশিতে কান্নায় ভেঙ্গে পরেন।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘অনেকে দৈনিক মজুরী ভিত্তিকভাবে প্রায় ১৫ থেকে ২০ বছর চাকুরি করছেন। কিন্তু কোনো ভিসিই তাদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে যেতে পারেননি। আর এত বিপুল সংখ্যক নিয়োগ একবারে হবে, তা কেউই কল্পনা করতে পারেননি। এত বছর পর অস্থায়ীভাবে নিয়োগ পাওয়ায় তাদের এই বাঁধভাঙ্গা খুশি। নিয়োগপ্রাপ্ত সবাই ভিসির সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক