শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়লো
মেডিভয়েস রিপোর্ট: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার জন্য মত দিয়েছেন। যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০% ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।
তিনি আরও বলেন, ‘পরশু জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখে দেখা যেতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কারিগরি পরামর্শক কমিটি বললেই সবটা যে হবে, তা নয়। আমাদের আরও অংশীজন রয়েছে। তাদের সঙ্গেও পরামর্শ করতে হয়। এখনই বন্ধ হবে তা আমি বলছি না।’
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। যদিও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে।
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১২ অগাস্ট, ২০২৪
-
০৬ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
১১ মে, ২০২৪