৩১ জানুয়ারী, ২০২২ ১০:১৩ পিএম

এক দিনে ঝরলো আরও ৩১ প্রাণ, শনাক্ত ১৩৫০১

এক দিনে ঝরলো আরও ৩১ প্রাণ, শনাক্ত ১৩৫০১
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, গত এক দিনে প্রাণ হারানো ৩১ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯.৭৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৬৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে পাঁচজন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে তিনজন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত