২০ জানুয়ারী, ২০২২ ০২:৪০ পিএম

স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থমন্ত্রী

স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থমন্ত্রী
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে একটি অধিবেশন শেষে এ তথ্য জানান তিনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে একটি অধিবেশন শেষে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

কিছুদিন ধরে দেশে করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করায় সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানাসহ ১১ দফা নির্দেশনা দেয়া হয়েছে। তবে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে।

দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে লম্বা সময় লকডাউন দেয়া হয়। সে সময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানাও করা হয়েছে৷ 

এই অবস্থার মধ্যে বুধবার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে নতুন করে পাঁচ পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারা বলেছে, করোনা পজিটিভ রােগী লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসােলেশনে থাকবেন। তবে রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তির উপসর্গ না থাকলে আইসোলেশনের প্রয়োজন নেই।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক