অমিক্রন প্রতিরোধে মার্চে টিকা প্রস্তুত হবে: ফাইজার
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে নতুন এ ধরনটি প্রতিরোধের চিন্তা থেকে কাজ শুরু করেছে টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় অমিক্রনে আক্রান্তদের কার্যকর সুরক্ষা দেওয়ার মতো টিকার সুখবর দিলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেক।
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেন, অমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। এ টিকা আগামী মার্চে প্রস্তুত হবে।
বিভিন্ন দেশের সরকারের এ নিয়ে আগ্রহের পরিপ্রেক্ষিতে টিকা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
করোনাভাইরাসে মৃত ও শনাক্তদের নিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যাঁরা এর আগে টিকা নিয়েছেন, তাঁরাও অমিক্রনে আক্রান্ত হচ্ছেন।
এ পরিস্থিতিতে টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ফাইজার। এ প্রসঙ্গে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবার্ট বোরলা বলেন, টিকা প্রস্তুত হয়ে যাবে আগামী মার্চে। তিনি আরও বলেন, ‘আমি ঠিক জানি না এই টিকা লাগবে কি না। আমি ঠিক জানি না এই টিকা কীভাবে কাজে লাগবে।’
টিকার কার্যকারিতা নিয়েও কথা বলেছেন আলবার্ট। তিনি বলেন, এখন বিদ্যমান টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ অমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো সুরক্ষা দিয়ে থাকে।
এ নিয়ে বায়োএনটেকের সিইও স্টিফানে ব্যানসেলও কথা বলেছেন সিএনবিসির সঙ্গে। তিনি বলেন, তাঁদের প্রতিষ্ঠান অমিক্রনের কথা মাথায় রেখে একটি বুস্টার ডোজ তৈরিতে কাজ করছে।
করোনার নতুন ধরন অমিক্রন ইতিমধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে। এ ধরন নিয়ে ভয়ের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিজ্ঞানীরা বলছেন। ভয়ের কথা বলছেন অন্যরাও। আফ্রিকায় এ ধরন প্রথম শনাক্ত হয়। এ নিয়ে বেশ কিছু গবেষণা প্রকাশ করা হয়েছে। এসব গবেষণায় দেখা গেছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় অমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ। এ ছাড়া আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা অমিক্রনের রয়েছে।
-
২৭ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
১৯ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ জানুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২