৩১ ডিসেম্বর, ২০২১ ০৭:১১ পিএম

করোনায় আরও দুইজনের মৃত্যু

করোনায় আরও দুইজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৭২ জনে।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫১২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯০ জন। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। এ সময়ে বাকি বিভাগগুলোতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মারা যাওয়া দুই জনের মধ্যে এক জন পুরুষ ও এক জন নারী।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত