২২ ডিসেম্বর, ২০২১ ০৯:৫৫ এএম

চমেক হাসপাতালের নতুন পরিচালক ডা. শামীম আহসান

চমেক হাসপাতালের নতুন পরিচালক ডা. শামীম আহসান
শুভেচ্ছা বিনিয়ম করছেন নবনিযুক্ত চমেক হাসপাতালের পরিচালক ডা. শামীম আহসান।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। ২০২০ সালের ১ মার্চ চমেক হাসপাতালের পরিচালক পদে যোগ দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক