২১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৬ এএম

অমিক্রনে প্রথম মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

অমিক্রনে প্রথম মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, অমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি করোনার টিকা গ্রহণ করেননি এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

এ বিষয়ে টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন অমিক্রন এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। 

তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সিডিসির তথ্য মতে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে দেখ গেছে যে, এসব রোগীর মধ্যে শতকরা ৭৩ ভাগ অমিক্রনে আক্রান্ত।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। শনাক্তের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন এ ধরণ শনাক্ত হয়। নতুন ধরনটি পূর্বের সবথেকে ভায়নক ধরন ডেল্টা থেকেও অধিক সংক্রামক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে গত ১৩ ডিসেম্বর অমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও