১৯ ডিসেম্বর, ২০২১ ০৩:১৩ পিএম

ইউনানি শিক্ষা আইনের খসড়া অনুমোদন, ভুয়া ডিগ্রি ব্যবহারে কারাদণ্ড

ইউনানি শিক্ষা আইনের খসড়া অনুমোদন, ভুয়া ডিগ্রি ব্যবহারে কারাদণ্ড
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান খসড়া আইনে একটি কাউন্সিল রাখারও বিধান রাখা হয়েছে, যেখানে ২০ জন সদস্য থাকবেন।

মেডিভয়েস রিপোর্ট: ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দিলে ৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রেখে ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১’ এর খসড়া আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে  সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই আইনের খসড়া অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, খসড়া আইনে একটি কাউন্সিল রাখারও বিধান রাখা হয়েছে, যেখানে ২০ জন সদস্য থাকবেন।

দেশের বাইরে মেডিকেলে পড়তে গেলে কিংবা চিকিৎসা সেবা দিতে গেলে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদন নিতে হবে। এ বিধান যুক্ত করে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রডিটেশন আইন-২০২১’ খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক