১৯ ডিসেম্বর, ২০২১ ০১:০৯ পিএম

স্বাস্থ্যকর্মীকে দিয়ে দেশে বুস্টার ডোজ টিকার উদ্বোধন

স্বাস্থ্যকর্মীকে দিয়ে দেশে বুস্টার ডোজ টিকার উদ্বোধন
ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে প্রথম বুস্টার ডোজ টিকা নিলেন রুনু ভেরোনিকা কস্তা নামে একজন স্বাস্থ্যকর্মী। 

আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতে এ বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই সিনিয়র স্টাফ নার্সকে ফাইজারের টিকা দেওয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বুস্টার ডোজ কার্যক্রম। চলতি বছরের ২৭ জানুয়ারি দেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেন তিনি।

তাঁর টিকা গ্রহণের পরেই বুস্টার ডোজ গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজের কার্যক্রম শুরু করতে পারছি। এর আগে আমরা অনেক দেশের আগেই দেশে টিকা কার্যক্রমের শুরু করতে পেরেছি। ডাক্তার ও নার্সসহ ফ্রন্টলাইনারদের টিকা দিতে পেরেছি।’

তিনি বলেন, বুস্টার ডোজ সংক্রান্ত সুরক্ষা অ্যাপের আপডেট কাজ এখনও সম্পন্ন হয়নি। তবে এই মুহূর্তে টিকা কার্ডের মাধ্যমে চলবে। একইসঙ্গে স্বাভাবিক টিকা কার্যক্রমও চলমান থাকবে।

জাহিদ মালেক বলেন, টিকার ফলে দেশ নিরাপদে আছে। মৃত্যুর সংখ্যা এক ডিজিটেই আছে। গতকাল এক শতাংশেরও নিচে এসেছে। এত জনবহুল দেশে খুবই বিরল একটি বিষয়। সকলের সহযোগিতায় করে যাচ্ছি। প্রতিটি মানুষকেই যারা প্রাপ্য টিকা দেবো। 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক