১১ ডিসেম্বর, ২০২১ ০৬:৩৭ পিএম

শিক্ষার্থীদের প্রায়োগিক দিকে আগ্রহী করতে হবে: ডা. দীপু মনি

শিক্ষার্থীদের প্রায়োগিক দিকে আগ্রহী করতে হবে: ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে, তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে তাদেরকে ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই ঘাটতি থাকার কথা জানান ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না বরং যা শিখবো, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’

এনসিটিভির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এতে অন্যান্যদের বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক