১১ ডিসেম্বর, ২০২১ ১২:১৭ পিএম

২০ চিকিৎসক পেলেন স্যামসন এইচ চৌধুরী সম্মাননা

২০ চিকিৎসক পেলেন স্যামসন এইচ চৌধুরী সম্মাননা
স্যামসন এইচ চৌধুরী সম্মাননা পেলেন ২০ চিকিৎসক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্কয়ার হাসপাতালের ১৫ বছরপূর্তি উপলক্ষে স্যামসন এইচ চৌধুরী সম্মাননা পেলেন দেশের প্রখ্যাত ২০ চিকিৎসক। শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ২০ কিংবদন্তি চিকিৎসকদের হাতে এ সম্মাননা তুলে দেন।

এ ছাড়া অনুষ্ঠানে ২০ কিংবদন্তি চিকিৎসকদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়।

সম্মাননা পাওয়া চিকিৎসকরা হলেন: অধ্যাপক ডা. শেখ আলী আশরাফ, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিক, অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক ডা. এম নুরুল আমিন, অধ্যাপক ডা. এম আব্দুল হাই, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, অধ্যাপক ডা. এস আর খান, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার, অধ্যাপক ডা. এম এ বাসার, অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদ, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, অধ্যাপক ডা. মোহাম্মদ সালেহ উদ্দিন, অধ্যাপক ডা. হারুন অর রশিদ, জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান, অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ এবং অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম।

অনুষ্ঠানে স্কয়ার হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক