০২ ডিসেম্বর, ২০২১ ১০:৩৬ এএম
ভারত থেকে এলো ৪৫ লাখ ডোজ টিকা
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।
বুধবার (০১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা।
তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী বুধবার রাতে আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এই টিকাগুলো বাংলাদেশ সরকার ও সেরামের সঙ্গে চুক্তির ক্রয় করা টিকা।
চুক্তির আওতায় এ পর্যন্ত সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশকে মোট এক কোটি ২৫ লাখ কোভিশিল্ড টিকা প্রদান করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এই বিভাগের সর্বাধিক পঠিত