০২ ডিসেম্বর, ২০২১ ১০:১৫ এএম

দেড় ঘণ্টার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দেড় ঘণ্টার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হচ্ছে এ পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। দেশের ২ হাজার ৬২১টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিদেশের আটটি কেন্দ্রে এবার ৪০৬ জন পরীক্ষা দিচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বৃহস্পতিবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

নির্দেশনা অনুযায়ী, এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। কোনও কারণে কাউকে দেরিতে প্রবেশ করতে দেওয়া হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাভাবিকভাবে তা পিছিয়েছে। করোনার সংক্রমণ কমে আসায় সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বচনিক তিনটি করে বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছবি তোলা যায় না এমন একটি মোবাইল সেট ব্যবহার করতে পারবেন কেন্দ্রের অভ্যন্তরে। আর কেউ পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক