৫ হাজার সন্তান প্রসব করানো নার্সের নিজের প্রসবের সময় মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: নার্স হিসেবে পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার বাচ্চা প্রসব করিয়েছেন। নিজের সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন তিনি। ভারতের মহারাষ্ট্রের হিঙ্গোলিতে গত ১৪ নভেম্বর এ ঘটনা ঘটে।
জ্যোতি গাভলি নামের ৩৮ বছর বয়সী ওই নার্স মহারাষ্ট্রের হিঙ্গোলিতে সরকারি হাসপাতালে কাজ করতেন।
জানা গেছে, মহারাষ্ট্রের হিঙ্গোলিতে সরকারি হাসপাতালে কাজ করার সময় তিনি প্রায় পাঁচ হাজারের মতো বাচ্চা প্রসবে নার্স হিসেবে সহযোগিতা করেছেন। স্বাভাবিক বাচ্চা প্রসবের সঙ্গে সিজারিয়ান ডেলিভারির সময়েও অপারেশন থিয়েটারে তিনি নার্স হিসেবে পালন করতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন একজন অভিজ্ঞ নার্স মারা গেলেন নিজের ডেলিভারির সময়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর জ্যোতি মহারাষ্ট্রের হিঙ্গোলিতে সেই সরকারি হাসপাতালেই নিজের সন্তান প্রসবের জন্য ভর্তি হন। সিজারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন, সেই বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু প্রসবের পরেই জ্যোতির শরীর খারাপ হতে শুরু করে। প্রসবের পর রক্তস্রাব কিছুতেই বন্ধ না হওয়ার কারণে তাঁকে অন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়েও তাঁর শরীরের বিশেষ উন্নতি হয়নি। জ্যোতির শ্বাস নিতে সমস্যা তৈরি হয়।
পরে তাঁকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঔরঙ্গাবাদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জ্যোতির শরীরের অবস্থা খারাপ থাকার ফলে তাঁকে সেখানকার আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসায় জ্যোতির শরীরের কিছুটা উন্নতি হয় দেখা যায়। কিন্তু গত গত ১৪ নভেম্বর (রোববার) ভোরের দিকে আবার তাঁর শ্বাস নিতে অসুবিধা হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই জ্যোতি মারা যান।
জ্যোতি গাভলি নামের ৩৮ বছরের সেই মহিলা নার্সের এমন পরিণতি নিঃসন্দেহে বেদনাদায়ক ঘটনা। সব সময় অন্যের হাতে সদ্যপ্রসূত সন্তান তুলে দেওয়া জ্যোতি গাভলি নিজের বাচ্চাকেই কোলে নিতে পারলেন না।
-
০৯ অক্টোবর, ২০২২
-
২০ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৯ নভেম্বর, ২০২১
-
১২ সেপ্টেম্বর, ২০২১
করোনা মহামারী
পালিয়েছেন স্বজনরা, মৃত্যুঝুঁকি নিয়ে পাশে দাঁড়ান নার্সরা
-
২৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
২০ জুন, ২০২১
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক