১৫ নভেম্বর, ২০২১ ০৫:৪৫ পিএম

করোনায় প্রাণ হারালেন আরও ৪ জন

করোনায় প্রাণ হারালেন আরও ৪ জন
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯২৬ জন। 

আজ সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত ওই নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৩২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের সবাই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। তবে এ সময়ে খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত