১৫ নভেম্বর, ২০২১ ০৫:২০ পিএম

বস্তিতে টিকাদান শুরু কাল

বস্তিতে টিকাদান শুরু কাল
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বস্তিতে আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: চলতি মাসে সারাদেশে তিন কোটি এবং জানুয়ারির মধ্যে ১৭ কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৫ নভেম্বর) বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বস্তি এলাকায় আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর করাইল বস্তিবাসীদের টিকাদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হবে। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে। 

জাহিদ মালেক আরও বলেন, বাংলাদেশ একটি স্বস্তিদায়ক জায়গায় রয়েছে। আমরা করোনা সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি। রোববার মাত্র চার জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে সংক্রমণ কিছুটা বেড়েছে।

তিনি বলেন, গত এক মাস ধরে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা চাই দেশের সংক্রমণ ও মৃত্যু শূন্যের কোটায় চলে আসুক। সকলে মিলে একসঙ্গে কাজ করলে আশা করি দ্রুতই শূন্যে নেমে আসবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক