১৫ নভেম্বর, ২০২১ ০৩:৩৫ পিএম
টিকা সরবরাহে উন্নয়ন সহযোগী সংস্থার ৪ রেফ্রিজারেটেড ভ্যান
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভ্যান হস্তান্তর করা হয়। ছবি: সাখাওয়াত হোসাইন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি টিকা সরবরাহে সহযোগিতার অংশ হিসেবে চারটি রেফ্রিজারেটেড ভ্যান উপহার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো।
রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব ভ্যান উপহার দেওয়া হয়।
আজ সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভ্যান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়াও ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত