১৫ নভেম্বর, ২০২১ ০২:২৫ পিএম

সুযোগ দিলে আমরাও টিকা তৈরি করতে পারবো: প্রধানমন্ত্রী

সুযোগ দিলে আমরাও টিকা তৈরি করতে পারবো: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার টিকা তৈরির সুযোগ দিলে আমরাও টিকা তৈরি করতে পারবো। আমি জমিও কিনে রেখেছি।’ ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সুযোগ পেলে বাংলাদেশও টিকা তৈরি করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার টিকা তৈরির সুযোগ দিলে আমরাও টিকা তৈরি করতে পারবো। আমি জমিও কিনে রেখেছি। আমরা বাংলাদেশের জনগণের জন্য মর্যাদা আনতে চাই। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন দেশের মানুষের জন্য।’

বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ প্রবর্তন করায় এর ওপর আলোচনার প্রস্তাব আনেন উপাধ্যক্ষ আবদুস শহীদ।

কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় আনা এ প্রস্তাবে তিনি উল্লেখ করেন, ‘সংসদের অভিমত এই যে, জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান-বিষয়ক সংস্থা ইউনেস্কো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ প্রবর্তন করেছে। তাই জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে ইউনেস্কোকে বাংলাদেশের জনগণের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হোক।’

এর আগে সংসদে অনেক এমপি-মন্ত্রী এর ওপর আলোচনা করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক