০৪ নভেম্বর, ২০২১ ০৩:৫৯ পিএম

নর্দান মেডিকেল শিক্ষার্থীদের স্থানান্তরে উন্নয়ন ফি এক লাখ টাকা

নর্দান মেডিকেল শিক্ষার্থীদের স্থানান্তরে উন্নয়ন ফি এক লাখ টাকা
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: রংপুর বেসরকারি নর্দান মেডিকেল কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক লাখ টাকা করে উন্নয়ন ফি ধার্য করে স্থানান্তরের অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব মোতাবেক স্থগিতকৃত বেসরকারি নর্দান (প্রা.) মেডিকেল কলেজ, রংপুরের বিভিন্ন শিক্ষাবর্ষের মাইগ্রেশন প্রত্যাশী শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরের ক্ষেত্রে বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহীর ন্যায় শিক্ষার্থী প্রতি এক লাখ টাকা হারে উন্নয়ন ফি ধার্য করা হলো।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। 

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক