১৬ অক্টোবর, ২০২১ ০৮:০৩ পিএম
ডেঙ্গু আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী
গত বুধবার জ্বর-দুর্বলতা নিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন মনমোহন সিং। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার (১৬ অক্টোবর) অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত বুধবার জ্বর-দুর্বলতা নিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার (১৬ অক্টোবর) তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জনিয়েছে এইমস কর্তৃপক্ষ।
ভারতের সাবেক এই প্রাধানমন্ত্রীকে হাসপাতালের একটি বেসরকারি কার্ডিও-নিউরো ওয়ার্ডে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছে ড. নিতিশ নায়েকের নেতৃত্বাধীন একটি টিম।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত