০৯ অক্টোবর, ২০২১ ০৮:৩৪ পিএম

বিএসএমএমইউতে ৫৬৩তম সফল কিডনি প্রতিস্থাপন

বিএসএমএমইউতে ৫৬৩তম সফল কিডনি প্রতিস্থাপন
বিএসএমএমইউতে কিডনি প্রতিস্থাপন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগ ও নির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয়েছে হায়দার আলী নামে এক রোগীর কিডনি প্রতিস্থাপন।

আজ শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগে ৫৬৩তম এ সফল অস্ত্রোপচার হয় বলে রাতে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি ও নানা ধরনের জটিলতার কারণে মহতী এই সেবা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমানে ইউরোলজি বিভাগের অনান্য চিকিৎসাসেবা কার্যক্রমও চালু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ কিডনি প্রতিস্থাপনের পর রোগী হায়দার আলী এবং কিডনিদাতা আব্দুর রশিদ সুস্থ আছেন। এ অস্ত্রোপচার কার্যক্রমে অংশগ্রহণ করেন বিএসএমএমইউ ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কিডনি প্রতিস্থাপন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক