০৮ অক্টোবর, ২০২১ ১১:৩২ এএম

বাংলাদেশের টিকার সনদে যুক্তরাজ্যের স্বীকৃতি

বাংলাদেশের টিকার সনদে যুক্তরাজ্যের স্বীকৃতি
ছবি: মজিবুর রহমান

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামরী করোনাভাইরাসের টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করেছে যুক্তরাজ্য। আগমী ১১ অক্টোবর থেকে এই স্বীকৃতি কার্যকর হবে।

আজ  শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রিটেনের পরিবহন বিভাগের ঘোষণার উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ফলে সোমবার ভোর ৪টা থেকে যুক্তরাজ্য-অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া বাংলাদেশিদের আর ১০ দিনের কোয়ারেন্টাইন অথবা কোভিড-১৯ প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। টিকা নেওয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে। তবে যেসব ভ্রমণকারীরা ব্রিটেনের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি, তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোয়ারেন্টাইন চলাবস্থায় দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন।

এদিকে শুক্রবার ভোররাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, ‘বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার সকাল ৪টা থেকে কার্যকর হবে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক