বিশ্বে প্রথম ম্যালেরিয়ার টিকা অনুমোদন
মেডিভয়েস ডেস্ক: মশাবাহিত রোগ ম্যালেরিয়া প্রতিরোধে প্রথমবারের মতো কোনো টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রতিবছর বিশ্বজুড়ে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। তবে এই রোগ প্রতিরোধের কোনো টিকা এত দিন ছিল না। অবশেষে আশার আলো হয়ে এসেছে একটি টিকা।
এতে আরও বলা হয়, ঘানা, কেনিয়া ও মালাবিতে ২০১৯ সাল থেকে পরিচালিত একটি পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতে ডব্লিউএইচও এ সিদ্ধান্ত নেয়। কর্মসূচির আওতায় আফ্রিকার ওই তিন দেশে ২০ লাখের বেশি ডোজ ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করা হয়েছে। টিকাটি ১৯৮৭ সালে প্রথম উদ্ভাবন করে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন পিএলসি (জিএসকে)।
এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, আফ্রিকার ওই তিন দেশে পাইলট কর্মসূচির অংশ হিসেবে টিকা প্রয়োগের পর প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকার অনুমোদন দেওয়া হবে। পরবর্তীতে ব্যাপক পরিসরে এই প্রয়োগের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলান, বহু প্রতীক্ষিত ম্যালেরিয়ার টিকা বিজ্ঞানের জন্য একটি যুগান্তকারী আবিষ্কার। আমরা বেশ গর্ববোধ করছি।
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত