০৭ অক্টোবর, ২০২১ ১০:৪৪ এএম

ভ্যাকসিনের সাথে সিরিঞ্জের সরবরাহ নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিনের সাথে সিরিঞ্জের সরবরাহ নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের জনগণের জন্য ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন টিকা প্রদান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘কোভিড ভ্যাকসিনের সাথে সিরিঞ্জের সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন উন্নয়ন কাজ তদারকির বিষয়ে ৭টি মনিটরিং সেল গঠন করে সাপ্তাহিক ভিত্তিতে রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করেছি। সরকারি ক্রয়-প্রক্রিয়া অনুসরণে সকল অপারেশনাল প্ল্যানের ক্রয় কার্যক্রম সম্পাদনের নির্দেশ দেন। ডিপিসি’র মাধ্যমে শূন্য পদ পূরণের ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক