২৭ সেপ্টেম্বর, ২০২১ ১২:১৭ পিএম
১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুই পাবলিক পরীক্ষার সূচি চূড়ান্ত করে।
সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১৪ নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিনে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে বৈঠক করবে শিক্ষাবোর্ড। সেখান থেকে চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।
একই দিনে (১৪ নভেম্বর) শুরু হতে যাওয়া চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি গত ২৩ সেপ্টেম্বর ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : এসএসসির রুটিন প্রকাশ
-
২৭ সেপ্টেম্বর, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত