২৭ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৭ এএম

ছয় ভুয়া চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

ছয় ভুয়া চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভুয়া সার্টিফিকেট দাখিল করায় ছয়জনের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, প্রতারণাপূর্বক নিম্নবর্ণিত ৫ (পাঁচ) ব্যক্তি (ক্রমিক নং : ১-৫) গণপ্রজাতন্ত্রী চীনের তাইশান মেডিকেল ইউনিভার্সিটির এবং ১ (এক) ব্যক্তি (ক্রমিক নং : ৬) Samara State Medical University, Russia এর ভুয়া সার্টিফিকেট দাখিল করিয়া বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন গ্রহণ করিয়াছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাহাদের রেজিস্ট্রেশন বাতিল করা হইয়াছে এবং তাহাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট কোট নং-১২ ঢাকাতে মামলা দায়ের করা হইয়াছে। মামলা নম্বর যথাক্রমে :- ২৭২/২১, ২৬৯/২১, ২৬৮/২১, ২৬৭/২১, ২৭০/২১ এবং ২৭১/২১।’

ভুয়া চিকিৎসকরা হলেন: 

১. আসীম কুমার মিত্র, পিতা: বোপেন্দ্র নাথ মিত্র, গ্রাম : মোল্লার কুল, পোস্ট অফিস: কাহালপুর, উপজেলা : মোল্লারহাট, জেলা : বাগেরহাট, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82969, Date:2.07.2017).

২. সৌমেন্দ্র নাথ বিশ্বাস, পিতা: জগন্নাথ চন্দ্র বিশ্বাস, গ্রাম: স্বরূপপুর, পোস্ট অফিস: হাকিমপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82972, Date: ০2.07.2017).

৩. মো. রমজান খান, পিতা: ইব্রাহীম খান, গ্রাম: আটিপাড়া, পোস্ট অফিস: সিরাজপুর, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82973, Date: ০2.07.2017).

৪. মোফাজ্জেল হোসেন, পিতা: আব্দুর রহমান, গ্রাম: ভাষানচর, পোস্ট অফিস: অম্বিকাপুর, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর , (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82974, Date: 02.07.2017)

৫. মোহাম্মাদ মোবারক হোসেন, পিতা: মো: আব্দুল করিম, গ্রাম: চৌরাপাড়া, পোস্ট অফিস: লক্ষণখোলা, উপজেলা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ , (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82975, Date: 02.07.2017)

৬. একেএম মেহেদী হাসান, পিতা: একেএম সাহাবুদ্দিন , রাশেদ ভীলা, দক্ষিণ চর্থা, কুমিলা ৩৫০০, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 28171, Date: 26.05.1999)

‘এমতাবস্থায় তাহারা নিজেদেরকে চিকিৎসক বলিয়া পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না। যদি চিকিৎসা কার্য চালাইয়া যান, তাহা হইলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা যাইতেছে’, বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।

►বিএমডিসির বিজ্ঞপ্তি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক