২০ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৩০ পিএম

অক্টোবরে টিকা রপ্তানি শুরু করবে ভারত

অক্টোবরে টিকা রপ্তানি শুরু করবে ভারত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: পুনরায় করোনাভাইরাসের ভ্যাকসিন রপ্তানি করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া। তিনি বলেন, আগামী মাস থেকে এই রপ্তানি প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বিভিন্ন দেশে উপহার হিসেবে যেসব টিকা পাঠানোর কথা ছিল সেগুলোও পাঠানো হবে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র হয়ে উঠলে টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারতে।

বাংলাদেশের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ রপ্তানি নিয়ে চুক্তি হয়েছিল। কিছু টিকা সরবরাহের পর তা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে।

মানসুখ মান্দাভিয়া বলেন, অক্টোবরের মধ্যে ৩০ কোটির বেশি টিকা ভারত উৎপাদন করবে। জানুয়ারি মাসের মধ্যে উৎপাদিত হবে ১০০ কোটি টিকা। এপ্রিল মাসে রপ্তানি বন্ধ করে দেওয়ার আগে ভারত ৯৩টি দেশে মোট সাড়ে ৬ কোটি ডোজ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা রপ্তানি করেছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও