০৪ সেপ্টেম্বর, ২০২১ ০৪:১৮ পিএম

ক্লাসের ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

ক্লাসের ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অলাইন ক্লাস বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে সশরী ক্লাসের ঘাটতি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সে ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনায় শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা ছিল। কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখা বা অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ না থাকায় অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছিল।

এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোনো বিকল্প নেই। সে ঘাটতি রয়েই গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর এ ঘাটতি পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, নৌ-পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাসিম আক্তারসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শিক্ষা প্রতিষ্ঠান
বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক