২৯ অগাস্ট, ২০২১ ১০:২১ পিএম
করোনায় তরুণ চিকিৎসক রুকন জামানের মৃত্যু
ডা. রুকন জামান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ চিকিৎসক রুকন জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তান ডা. রুকন জামান জেলার আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি পাস করেন।
এর পর ২০১১-১২ শিক্ষাবর্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। ডা. রুকন ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী।
তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
সড়ক দুর্ঘটনায় ৭ বছরে মারা গেছে প্রায় ৭ হাজার ৯৬৩ শিশু
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
সড়ক দুর্ঘটনায় ৭ বছরে মারা গেছে প্রায় ৭ হাজার ৯৬৩ শিশু
(প্রথম কিস্তি)
আদর্শ উপজেলা হাসপাতালের কাঠামো ও জনবল
প্রফেশনাল পরীক্ষা
সিওমেকে উপস্থিতি কাটার পরও আর্থিক জরিমানা, শিক্ষার্থীদের ক্ষোভ
এই বিভাগের সর্বাধিক পঠিত