২৭ অগাস্ট, ২০২১ ০৭:২৭ পিএম

জাপান থেকে আসছে আরও ৬ লাখ ৩৫ হাজার টিকা

জাপান থেকে আসছে আরও ৬ লাখ ৩৫ হাজার টিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে জাপানের উপহার দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত টিকার পঞ্চম ও শেষ চালান ঢাকার পথে রয়েছে। এই চালানে আসছে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ করোনার টিকা।

আজ শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাসের ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে। টিকার এই চালানটি ক্যাথেই প্যাসিফিক ফ্লাইটে শনিবার ঢাকা হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান। আর গত ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয়। আগামীকাল শেষ দফায় এই টিকার চালান আসবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক