অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলা হয়, আক্রান্তের সংখ্যা ৫ এর নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সে পরিস্থিতি এখনও বাংলাদেশে হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১২ অগাস্ট, ২০২৪
-
০৬ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
১১ মে, ২০২৪