সিনোফার্মার টিকা নিয়ে ওমরাহ পালনে যাওয়া যাবে না
মেডিভয়েস রিপোর্ট: করোনভাইরাস প্রতিরোধক টিকা নিয়ে ওমরাহ পালনের অনুমতি থাকলেও সিনোফার্মার টিকা নিয়ে ওমরাহ পালনে যাওয়া যাবে না। সৌদি আরব জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন অনুমোদিত যেসব টিকার তালিকা দিয়েছে তাতে নেই সিনোফার্ম।
গত মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোর জন্য জারি করা এক সার্কুলারে এসব তথ্য দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য যেসব যাত্রী ফ্লাইটে আসবেন, তাদের বোর্ডিং করার আগেই টিকার সনদ যাচাই করতে হবে এয়ারলাইন্সগুলোকে। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগিটিভ রিপোর্ট থাকতে হবে। অনুমোদিত টিকার তালিকায় রয়েছে, ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসন।
সৌদি আরব শুরুর দিকে সিনোফার্ম টিকা গ্রহণকারীরা বুস্টার ডোজ হিসেবে অন্য কোনও টিকা নিলে ওমরাহ পালনের অনুমতি পাবে বলে শর্ত দিয়েছিল। এখন থেকে সেই সুযোগও বাতিল করা হলো।
এর আগে মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর বিদেশিদের ওমরাহ পালনে বন্ধ ছিল। সম্প্রতি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ১ মুহররম থেকে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছিল। বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনকারীরা সৌদি আরবে যেতে শুরু করলেও বাংলাদেশ থেকে ওমরাহ পালনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশে ব্যাপক হারে চীনের তৈরি সিনোফার্ম টিকা দেওয়া হচ্ছে। এর ফলে সৌদি আরবের নতুন নিয়মে দেশের বৃহৎ একটি অংশ ওমরাহ পালনের সুযোগ পাবে না।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী