২১ অগাস্ট, ২০২১ ০৩:০০ পিএম

দর্শনা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দর্শনা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গার দর্শনা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২১-২২ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাসিবুর রহমান হাসিব ও আল শাহরিয়ার হোসেন সৌরভ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাইফ হোসাইন ও ডা. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাদিক আহমেদ অন্তর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন হৃদয়। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইমুন সৈকত, যুগ্ম অর্থ সম্পাদক মোছা. আফিয়া খাতুন। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাকিব হাসান, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ফারহান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক তাসনিম আনিকা, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক রোমানা আফরোজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক রাগিব রওনক বিস্ময়, যুগ্ম যোগাযোগ বিষয়ক সম্পাদক রাইসা ইসলাম।

এছাড়া কমিটিতে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন শামাউন কবির, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ বাঁধন, ত্রাণ বিষয়ক সম্পাদক আসিফ ইমন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক