২১ অগাস্ট, ২০২১ ১২:১৭ পিএম

ভারতে টিকা পাচ্ছে ১২ বছর বয়সীরা

ভারতে টিকা পাচ্ছে ১২ বছর বয়সীরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে ভারতে অনুমোদন পেয়েছে বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা জাইকভ-ডি। এই টিকা ১২ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। ভারতীয় প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা তিন ডোজের এ টিকা সরবরাহ করবে।

হায়দরাবাদভিত্তিক বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা জানিয়েছে, টিকাটি করোনা প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর। প্রতিবছর তাদের ১২০ মিলিয়ন ডোজ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।

ভারতে বেশ কয়েকটি টিকা দেওয়ার কার্যক্রম চলছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি'র টিকা কার্যক্রম চলছে পুরো দেশে। দেশটিতে এরইমধ্যে ৫৭০ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। গত জানুয়ারি থেকে ১৩ শতাংশ বয়স্ক মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে ভারতে। তবে এক ডোজ করে টিকা নিয়েছেন দেশটির ৪৭ শতাংশ মানুষ।

এর আগে গত ১ জুলাই টিকার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল আহমেদাবাদের ফার্মাসিটিউক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলা। জরুরি ভিত্তিতে টিকাটি ব্যবহারের ছাড়পত্র পেলেও ১২ ঊর্ধ্বদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও