ছয় মাসের মধ্যে সরকারিভাবে টিকা উৎপাদনের সুপারিশ
মেডিভয়েস রিপোর্ট: আগামী ছয় মাসের মধ্যে ওষুধ প্রস্তুতকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদন করার জোরালো সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১৭ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি আগামী ছয় মাসের মধ্যে এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে। টিকা উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে (জিটুজি) চুক্তি করার জন্যও বলেছি। আমরা আজকের বৈঠকে এ বিষয়ে জোরালোভাবে বলেছি।’
বৈঠকে অংশ নেওয়া কমিটির এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘আমরা বৈঠকে বলেছি, করোনাভাইরাসের টিকা উৎপাদন নিয়ে যাতে বেসরকারি প্রতিষ্ঠানের লাভের কথা ভাবা না হয়। টিকা আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এখানে কোনো মহল যাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লাভ দেওয়ার চিন্তা না করে।’
গত জুন মাসে সংসদীয় কমিটির বৈঠকে সরকারিভাবে টিকা উৎপাদনের বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকের কমিটি বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, গত এপ্রিল মাসে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষক সানজান কে দাস স্বাস্থ্য সচিবের কাছে সরকারি পর্যায়ে টিকা উৎপাদনের লক্ষ্যে অবকাঠামো তৈরি করতে একটি প্রস্তাব পাঠান। সানজান দাসের টিকা তৈরির প্রযুক্তির আরএনডি ও প্রিক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে বলে কার্যপত্রে বলা হয়।
সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের বিদ্যামান কিছু অবকাঠামো এবং নতুন কিছু যন্ত্রপাতি কিনলে টিকা উৎপাদন সম্ভব বলে কার্যপত্রে উল্লেখ করা হয়। বিষয়টির কারিগরি দিক পর্যালোচনার ব্যাপারে মন্ত্রণালয় এখন বিবেচনা করছে।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২