১৫ অগাস্ট, ২০২১ ০৪:১৪ পিএম

শোক দিবসে রিদম ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচি

শোক দিবসে রিদম ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচি
রিদম ব্লাড ব্যাংক স্বেচ্ছা রক্তদান কর্মসূচি। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করেছে স্বোচ্ছাসেবী সংগঠন রিদম ব্লাড ব্যাংক।

শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর কাটাবন সিগনালের পাশে দু দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলম। এ সময় তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সংগঠনটির উদ্যোক্তারা। 

শোকের মাসে তরুণ ডাক্তাদের এমন কার্যক্রমকেৃ স্বাগত জানিয়ে আ স ম ফেরদৌস আলম বলেন, একদিকে দেশ করোনা মোকাবিলায় কঠিন সময় পার করছে, অপরদিকে বঙ্গবন্ধুর রক্ত ঝরা মাস। এমন সময়ে রিদম ব্লাড ব্যাংক যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রসংসাযোগ্য। এ সময় রিদমের কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রবীণ ওয়ার্ড কাউন্সিলর।  

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে সহযোগিতা করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। একই সঙ্গে রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. এস এম মামুন।

তিনি বলেন, এই মহামারির মধ্যে কেবল মানবতার প্রয়োজনে রিদম ব্লাড ব্যাংক মানুষের জন্য নিরাপদ রক্তের চাহিদা পূরণে কাজ করছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। একই সাথে মানুষ যাতে স্বেচ্ছায় রক্ত দিতে উৎসাহিত হয়, সে জন্য সব ধরনের অনুপ্রেরণা প্রদান করা হচ্ছে সংগঠনটির পক্ষ থেকে।

এবারের কর্মসূচিতে প্রায় ৬শ’ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক